স্মার্টওয়াচের অর্ধেক বাজার অ্যাপলের দখলে
স্মার্টফোনের মতোই ক্রমেই বেড়ে চলেছে স্মার্টওয়াচের বাজার। আর বর্তমানে এই বাজারের প্রায় অর্ধেকই রয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের দখলে। সম্প্রতি স্ট্র্যাটেজি অ্যানালাইটিক্স প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। খবর এনগ্যাজেট।
প্রকাশিত তথ্য মতে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত বিশ্বব্যাপী এক কোটি ২০ লাখ ইউনিট স্মার্টওয়াচ সরবরাহ হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৪ শতাংশ বেশি।
আর এই সরবরাহ হওয়া স্মার্টওয়াচের মধ্যে অ্যাপলেরই রয়েছে ৫৭ লাখ ইউনিট, যা মোট ইউনিটের প্রায় অর্ধেক। ২০১৮ সালের শেষ প্রান্তিকে ৯২ লাখ ইউনিট সরবরাহ হলেও ঐ বছরের দ্বিতীয় প্রান্তিকের ৪৪ শতাংশ থেকে ৪৬ শতাংশে বৃদ্ধি পেয়েছে।
বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্যামসাং। এই সময়ে বিশ্বব্যাপী স্যামসাংয়ের ২০ লাখ ইউনিট স্মার্টওয়াচ বাজারে সরবরাহ হয়েছে। যা অ্যাপলের তিনভাগের প্রায় একভাগ। যদিও গত বছরের এই সময়ে স্যামসাংয়ের পরিমান ছিলো মাত্র ৯ লাখ ইউনিট। তবে স্ট্র্যাটেজি অ্যানালাইটিক্স বলছে, নতুন গ্যালাক্সি ওয়াচ অ্যাকটিভ ২ বাজার দখলে সামনে প্রান্তিকে অনেকাংশে এগিয়ে যেতে পারে।
একই সময়ে ফিটবিট সরবরাহ হয়েছে ১২ লাখ ইউনিট, যা গ্লোবাল স্মার্টওয়াচ বাজারের ১০ শতাংশ। যদিও আগের বছরে তাদের শেয়ারের পরিমান ছিলো প্রায় ১৫ শতাংশ।
ডিবিটেক/বিএমটি